আইনি কাঠামো ও ব্যবহারের শর্ত
আমাদের সেবা ব্যবহার করতে হলে আপনাকে এই শর্তাবলি মানতে হবে। প্রথম কথা — আপনার অঞ্চলের স্থানীয় আইন অনুযায়ী এই সেবায় প্রবেশাধিকার নির্ধারিত হয়। আমরা কোনো এমন এলাকায় সেবা দেওয়ার দাবি করি না যেখানে স্থানীয় আইনে এটা অনুমোদিত নয়। অ্যাকাউন্ট খোলার সময় আপনি যে তথ্য দেন —
-
1
নাম, ফোন নম্বর, পেমেন্ট তথ্য — সেগুলো আমরা শুধু অ্যাকাউন্ট পরিচালনা, লেনদেন যাচাই আর নিরাপত্তার কাজে ব্যবহার করি। তৃতীয় পক্ষের কাছে আপনার তথ্য বিক্রি বা শেয়ার করা হয় না, যদি না আইনগত বাধ্যবাধকতা থাকে। bKash, Nagad বা Rocket দিয়ে যে লেনদেন হয়, সেগুলোর রেকর্ড আমরা নির্দিষ্ট
-
2
সময় পর্যন্ত সংরক্ষণ করি — এটা আপনার নিজের হিসাবের স্বচ্ছতার জন্যই। কোনো বিরোধ বা অভিযোগ থাকলে আমাদের সহায়তা মাধ্যমে জানাতে পারবেন, এবং আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করি। আপনার অ্যাকাউন্ট শুধু আপনারই — অন্য কাউকে আপনার লগইন তথ্য দেওয়া শর্তভঙ্গ হিসেবে গণ্য হবে। আমরা
-
3
যেকোনো সময় এই শর্তাবলি হালনাগাদ করতে পারি, এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন হলে আপনাকে জানানো হবে।
সার্ভিসের প্রাপ্যতা আইনি অঞ্চল অনুসারে নির্ভরশীল। ব্যবহারকারী নিজেই স্থানীয় আইন যাচাই করবেন।